ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন, আর এই ঘটনা কুমিল্লা সদরের দক্ষিণে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার বেলতলি এলাকায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আকুল চন্দ্র বিশ্বাস।