রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪২

গ্রেফতার ১২ জন হোটেল অভিযানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবাসিক হোটেল থেকে গাজীপুরের কোনাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
রোববার মহানগরীর কোনাবাড়ীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় পাঁচ নারী ও সাত পুরুষকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে হোটেলের দুই দালালকেও আটক করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।