ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের নিচে চাপা পড়ে নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে কাইয়ুম (১২) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর বাজারস্থ এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাইযুম হামিদপুর গ্রামের আইয়োব আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাইয়ুম শনিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় দুর্গাপুরের উদ্দেশ্যে দ্রুতগামী একটি ট্রাক শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে কাইয়ুমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পূর্বধলা থানার ওসি জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। চালককেও আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”