রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৮

চক্রের মূলহোতাসহ ছিনতাইকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৩। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৮টি মোবাইল ফোন, সাতটি সুইচ গিয়ার, দু’টি এন্টি কাটার, ছয়টি ব্লেড, একটি কাঁচি, ছুরি, ক্ষুর, বিষাক্ত মলমের কৌটা, স্বর্ণের চেইনসহ নগদ ৩২৪ টাকা।
র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, গতকাল রাতে রাজধানীর কমলাপুর এলাকা থেকে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে ছিনতাইকারী আরিফ হোসেনকে (২৯) আটক করা হয়। এ ছাড়া, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের বাকি ২৮ সসদস্যকে আটক করা হয়।