ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় রাজধানীর যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকায় (ঢাকা-চিটাগাং মহাসড়কে) ফুটওভার ব্রিজের নিচে শরিফ খান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, নিহত ব্যক্তি সাদ্দাম মার্কেটের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।