সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৪

এক শিশুর মৃত্যু পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গর্তে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে রাজধানীর কদমতলীর তুষারধারা এলাকায় নুসরাত আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ওসি জনাব, প্রলয় কুমার সাহা বলেন, তুষারধারা এলাকায় একটি বাড়ি নির্মাণের জন্য গর্ত করে চৌবাচ্ছা করা হয়েছে। সেখানে বৃষ্টির পানি জমে আছে। রোববার বিকালে শিশুটি সবার অজান্তে ওই গর্তে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা রাখা হয়েছে।