ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমেশ্বরী নদীর পাড় থেকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদ্য ভূমিষ্ট এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলার সীমান্তবর্তী দুর্গাপুর পৌরশহরের তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ ঘাটে পারাপারের সময় নৌকার যাত্রীরা শিশুটিকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, শিশুটিকে দেখে মনে হয়েছে একদিন বয়সি হবে। শিশুর মরদেহ কুকুর কামড়ে পেটের ডান দিকের কিছু অংশ ও গোপনীয় স্থানটি ক্ষতবিক্ষত করে ফেলেছে। তবে নাড়িভুড়ি বের হলেও কোমর থেকে পা আলাদা করতে পারেনি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের বেলায় কাপড় প্যাঁচিয়ে শিশুটিকে ফেলে গেছে কেউ।
তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও ডিএনএ পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”