ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সামিয়া আক্তার (১৯) নামের নেত্রকোণার দুর্গাপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া ওই এলাকার রফিকুল ইসলামের কন্যা।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়,এক বছর পূর্বে নেত্রকোনা সদর এলাকার মোঃ শাকিল মিয়ার সাথে বিয়ে হয় সামিয়ার। বিয়ের পর স্বামীর চাকরির সুবাদে স্বামীকে নিয়ে বাবার বাড়ি দুর্গাপুর এ থাকতো সে। স্বামীর সাথে প্রায় সময় ঝগড়া হতো। শুক্রবার দুপুরে সবাই কাজে বাহিরে চলে যায়। বিকেলে বাবা রফিকুল ইসলাম বাড়িতে ফিরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে দেখতে পায় ঘরের ভিতর ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলে আছে মেয়ের নিথর দেহ। এ দৃশ্য দেখে তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার উপপরিদর্শক শফিউল্লাহ মির্জা জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ৩ সেপ্টেম্বর শনিবার সকালে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”