ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসা থেকে রাজধানীর খিলগাঁওয়ে একজন স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
মৃত ওই নারীর নাম নীলা আক্তার আঁখি (৩৬)। তাঁর স্বামীর নাম বজলুর রশিদ। এ বিষয়ে খিলগাঁও থানার ওসি জনাব, মো. ফারুকুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।