ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক শিক্ষিকাকে ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাত করে আহত করেছে ছিনতাইকারীরা। ২২ আগস্ট সোমবার ভোরে শহরের দক্ষিণ পৈরতলা ব্রীজের কাছে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই শিক্ষিকাকে ছুরিকাঘাত করে তার ভ্যানেটি ব্যাগ ও তার স্বামীর কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়।
আহত শিক্ষিকার নাম আনোয়ারা বেগম। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষিকার স্বামী আবুল কালাম আজাদ বাদি হয়ে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় শিক্ষিকার স্বামী আবুল কালাম আজাদ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করলে বাদি তাদেরকে সনাক্ত করেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।