ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গৃহবধূ রহিমা আক্তারকে (২০) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জিয়া (৩২), কামাল মিয়াজী (৩৬), মো. আবুল বাসার (৪৮) ও মোসাম্মৎ মাহমুদা বেগম (৩৮)।