রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৪

ট্রাক চাপায় নেত্রকোণার পূর্বধলায় মোটরসাইকেল চালকসহ নিহত দুইজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও অজ্ঞাত চালকসহ দুইজন নিহত হয়েছে, আর এই ঘটনা নেত্রকোণার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বাসস্ট্যান্ডে।
সোমবার (২২ আগস্ট) দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার গৌরীপুর উপজেলার বুকাইনগর ইউনিয়নের নাহরাবাজার এলাকার নূর ইসলাম এর ছেলে। মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন ও তার খালাতো বোন মারুফা মোটরসাইকেল ভাড়া নিয়ে গৌরীপুর থেকে দুর্গাপুর ডাক্তার দেখানোর জন্য যায়। পরে দুর্গাপুর থেকে ফেরার পথে জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে দুই ট্রাকের মাঝখানে অবস্থানকালে পেছন থেকে ময়মনসিংহগামী বালুভর্তি ট্রাক ধাক্কা দিলে মারুফা প্রাণে বেঁচে গেলেও আনোয়ার ও মোটরসাইকেল ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান।
পূর্বধলা থানার ওসি (তদন্ত) নূরুল আলম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক আটক করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”