শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০২

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের মধুখালী উপজেলায় আবির হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের নওয়াপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা কাজ করছেন।