রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৩

দুইজনের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী ডলি আক্তারের লাশ প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয়েছে, আর এই ঘটনা গাজীপুরের টঙ্গীতে। আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গীর নিমতলি ব্রিজ থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বাসা নগরীর গাছা থানার বড়বাড়ি এরাকার জয়বাংলা সড়কের বগারটেকে।
গাছা থানার পরিদর্শক নন্দলাল জানান, ভোর সাড়ে ৫টার দিকে নিমতলী ব্রিজের পাশ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। গতকাল বিকেলে স্কুল শেষে তারা বাসায় ফিরছিলেন। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।