বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৮

চ্যাটবট আসছে হোয়াটস অ্যাপে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফরম হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসে। এজন্যই অ্যাপটি প্রতিযোগীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এবার নতুন ফিচার সম্পর্কে গ্রাহককে সচেতন করতে অ্যাপের মধ্যে আসছে নয়া ফিচার। ওয়াবেটা ইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ কাজে একটি চ্যাটবট নিয়ে আসছে সংস্থাটি। নতুন ফিচার এলেই সেই সম্পর্কে মেসেজ করে ব্যবহারকারীদের অবগত করবে এ চ্যাটবট। রিপোর্টে জানানো হয়েছে, আপাতত বেটা গ্রাহকদের ফোনে এই ফিচার আসছে। তবে এখনো ডেভেলপমেন্টের স্তরে রয়েছে এ ফিচার।