ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থেমে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় টাঙ্গাইলের ঘাটাইলে দুইজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী। মঙ্গলবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।