ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মোটরসাইকেল চালক আসিক হোসেন (২৮) নিহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের জয়রামপুর চায়ের দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসিক হোসেন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ওসি জনাব, ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বলা যাচ্ছে না কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।