সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:২২

পুকুরের পানিতে ডুবে নেত্রকোনার পূর্বধলায় শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক স্থানে পানিতে ডুবে নেত্রকোনার জেলার পূর্বধলা উপজেলায় দুই শিশু নিহত হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) বেলা ১১ঘটিকায় উপজেলার ‍হুগলা গ্রামের নিজ বাড়ীর পুকুরের পানিতে ডুবে সাফাইন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সাফাইন বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোকজন সাফাইনকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। কিছুক্ষণ পরে স্বজনরা বাড়ীর পাশ্ববর্তী পুকুরে সাফাইনের লাশ ভাসতে দেখে।
পরে সাফাইনকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে নেত্রকোনার পূর্বধলা ধলাই নদীর পানিতে ডুবে তৌফিক নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। সে উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। রবিবার সকাল ৯ ঘটিকায় ধলাই নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে তৌফিক বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোকজন তৌফিককে কোঁথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। কিছুক্ষণ পরে স্বজনরা বাড়ীর পাশ্ববর্তী ধলাই নদীতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”