রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৬

বৃদ্ধ আটক, ধর্ষণ চেষ্টার অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের শেখ পাড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এসআই আব্দুল রাজ্জাক।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জনাব, শহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমজাদ হোসেন নামের একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।