ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে রাজধানীর রামপুরার ওয়াপদা সড়ক এলাকায়। নিহতের নাম মো. সেন্টু মৃধা (৩৫)।
রোববার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
সেন্টুর পরিবার পুলিশকে জানায়, সেন্টুর নিম্ন রক্তচাপ থাকায় অটো থেকে মাটিতে পড়ে হাঁটু ও মাথায় আঘাত পান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।
সেন্টু মৃধার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। তিনি পূর্ব রামপুরায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।