মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০১

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি অস্ত্র মামলার বাগেরহাটের ফকিরহাটে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে আশরাফ হোসেন ওরফে শাহিন (৫৮) নামের ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার (১৩ আগস্ট) রাতে গোপনে সংবাদ পেয়ে এএসআই আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি দল লখপুরের খাজুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মু. আলীমুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।