ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোতয়ালী মডেল থানা চত্বরে বরিশাল মেট্রো পলিটন পুলিশের নিয়মিত মাসিক আয়োজন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয় ১৩ আগস্ট শনিবার বেলা ১১ টায়। ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে মাননীয় পুলিশ কমিশনার বলেন, আপনার সন্তান বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কিনা? পিতা-মাতা হিসেবে এটা দেখা আপনার নৈতিক দায়িত্ব। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুল-কলেজে আসছে কিনা এ বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবকদেরকে নিয়মিতভাবে অবহিত করা। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সুসমন্বয় হতে পারে।
অতঃপর উপস্থিত ভুক্তভোগী জনসাধারন প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি সরেজমিনে কোতয়ালী মডেল থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ
কমিশনার দক্ষিণ জনাব, মােঃ আলী আশরাফ
ভুঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব, মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা মােসাঃ শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার-ট্রান্সপাের্ট সাদ্দাম হােসাইন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা-এস্টেট মােঃ মেহেদী হাসান, অফিসার ইনচার্জ কোতােয়ালি মডেল থানা আজিমুল করিম সহ থানার সকল অফিসার-ফোর্স ও বিভিন্ন সেবা প্রত্যাশী লোকজন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”