রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৪

জরিমানা দেবে গুগল ৬০ মিলিয়ন ডলার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যক্তিগত অবস্থানের তথ্য নিয়ে বিভ্রান্ত করার ঘটনায় গুগল অস্ট্রেলিয়াতে ব্যবহারকারিদের দীর্ঘ দিনের একটি মামলায় ৬০ মিলিয়ন ডলার জরিমানা দেবে। গত বছরের এপ্রিলে ফেডারেল আদালত দেখতে পায় যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমসহ মোবাইল ডিভাইস ব্যবহারকারি কিছু স্থানীয় তাদের মোবাইলে লোকেশন সার্ভিস বন্ধ করে রাখলেও গুগল তাদের লোকেশন সংক্রান্ত ডাটা সংগ্রহ করছে। আদালতের কাছে যেটি ভোক্তা আইনের লঙ্ঘন।
শুক্রবার (১২ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।