মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩২

সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাড়ির ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন, আর এই ঘটনা রাজধানী ঢাকায় বনানী আর্মি স্টেডিয়ামের সামনের। নিহতের নাম মো. শহিদুল ইসলাম (৫০)। এ দুর্ঘটনায় সিএনজির দুই যাত্রীও আহত হয়েছেন। তাদের নাম মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫)। গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালকের মৃত্যু হয়।
এ বিষয়ে বনানী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জুবায়দল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।