রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৪

স্বর্ণ চুরির মামলায় আসামিদের কারাগারে পাঠানোর আদেশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রজনীগন্ধা মার্কেটে রাজধানীর কচুক্ষেতে স্বর্ণের দোকানে ৪০ ভরি স্বর্ণ চুরির মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দুইদিনের রিমান্ড শেষে আজ বুধবার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব, শফি উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন মো. আলাউদ্দিন ও মো. শাহজালাল।