রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইদল শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যুটারগান, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গতকাল রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধোবড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইদল শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুর নামোপাড়া গ্রামের মৃত অহেদুল আলীর ছেলে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।