ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক শিক্ষার্থী কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার হয়। ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় মো. জাহেদ (১৯) ও মো. ইব্রাহীম (২০) নামে দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার বিকেলে ওই দুই অপহরণকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে উক্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. মাহফুজুর রহমান।