রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৬

দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে কুমিল্লায় ইসমাইল (৪) এবং রোজা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) এবং বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা সম্পর্কে ফুফাতো এবং মামাতো ভাইবোন।
বরুড়া থানার ওসি জনাব, ইকবাল বাহার মজুমদার বলেন, গোসল করতে গিয়ে সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।