রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫

কনস্টেবল জালাল খান এর রাজকীয় বিদায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থানা থেকে কনস্টেবল মোঃ জালাল খান ফরিদপুরের নগরকান্দায় ২ আগস্ট মঙ্গলবার দুপুরে ৪১ বছর চাকুরী জীবন শেষে অবসর গ্রহন করেন এবং তাকে রাজকীয় ভাবে নগরকান্দা থানার পুলিশ সদস্যরা বিদায় জানান। বিদায় কালে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ হাবিল হোসেন সহ কর্মরত সকল পুলিশ সদস্যরা, ফরিদপুর থেকে আগত কর্মকর্তাগণের উপস্থিতিতে তার বিদায়ী শুভেচ্ছা জানান। অবসরকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে বাকি দিনগুলো সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট মঙ্গল কামনা করা হয়। সর্বশেষে পুলিশ সুপারের নির্দেশে পুষ্প সজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”