রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫

দুইজন যুবক ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবার একটি চালানসমেত পুঠিয়া উপজেলায় এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল। আটক ব্যক্তিরা হলেন- রোহিঙ্গা যুবক হাবিবুল্লাহ (২৯) ও রাজু আহম্মেদ (৩১)।
হাবিবুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মো. বকসু। রাজু পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, হাবিবুল্লাহ কক্সবাজার থেকে কাঁঠালবাড়িয়া গ্রামের রাজুর বাড়িতে এক হাজার পিস ইয়াবা এনেছিলেন। সেখানেই অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়।