রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫

ডলারসহ যাত্রী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩২ হাজার ২৫০ ডলারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিপা বেগম নামের এই যাত্রীকে আটক করা হয়। জানা যায়, বৈদেশিক মুদ্রাসহ নিপাকে ঢাকা কাস্টম হাউসের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) জনাব, মোহাম্মদ আবদুস সাদেক জানান, যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।