ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ ড্রেজার মেশিন ভেঙে গুড়িয়ে দিলো ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসন। ৩১ জুলাই রবিবার দুপুর ১টার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় এ সব অবৈধ ড্রেজার মেশিন ভেঙে দেয়া হয়। নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের চৌসারা গ্রামে বেশ কিছু দিন যাবত অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছিল। এ খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, এস এম ইমাম রাজী টুলু ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ড্রেজার মেশিন মালিককে না পাওয়ায়, মেশিনে সংযুক্ত থাকা পাইপ ভেঙে দেয় ও ড্রেজার মেশিনটি ভেঙে জনসম্মুখে পুকুরে ডুবিয়ে দেয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”