ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৮.৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় মহসিন হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত শনিবার রাতে এই অভিযান চালানো হয় বলে জানান র্যাব কর্মকর্তারা।
এ ছাড়া মহসিন হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তাছাড়া মহসিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নতুন একটি মাদক মামলা করা হয়েছে।