ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল কেড়ে নিল শেরপুরের ঝিনাইগাতীতে ফজল হক (৬৫) নামের এক বৃদ্ধের প্রাণ। গতকাল শনিবার (৩০ জুলাই) রাতে উপজেলা সদরের ডাকাবর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজল হক উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ডাকাবর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করেছে পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।