ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে কুমিল্লার চৌদ্দগ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফুটবল খেলা দেখার সময় মাটি ধসে খালে পড়ে তানভীর হোসেন (১১) নামে ওই শিশুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। তানভীর ওই ইউনিয়নের মো.হেলাল উদ্দিনের ছেলে এবং সে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।