রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৪

ধর্ষণের শিকার এক কিশোরী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে নেত্রকোনার মদনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মঙ্গলবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে মদন থানায় একটি মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে রাব্বি মিয়া (২৫) ও অন্তর মিয়া (২৩) নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন মদন থানার পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ ফেরদৌস আলম জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃদের আজ বুধবার নেত্রকোনা আদালতে পাঠানো হবে। এর সঙ্গে ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।