রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৬

এক জনের মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের ফুলাবড়ী উপজেলায় আফসার আলী নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী।
সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বেজাই মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফসার আলী ফুলবাড়ী উপজেলার উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের মৃত সজিম উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
বিষয়টি নিশ্চিত করে আমবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।