ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ফ্লাইটের বর্জ্যে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যে স্বর্ণ পাওয়া গেছে, আর এই ঘটনা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।
এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।