সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৯

ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় টাঙ্গাইলের নাগরপুরে লিয়াকত আলী (৫৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।