মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৯

বাস উল্টে যাত্রী আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে ১৯ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আনা হয়। আহতদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে। আর একজনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।