ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হাবিবুর রহমান কাউখালী উপজেলার বিড়ালজুরী গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে।
এ ব্যপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, বনি আমিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন ও ধর্ষন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।