ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাতের আঁধারে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মো. এনাম (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আজিম নগর মহিষের বাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত এনাম ওই এলাকার আহমদ মিয়ার ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জনাব, ওবাইদুল ইসলাম জানান, গুলি করে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।