ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে মানিকগঞ্জের শিবালয়ে গলায় ফাঁস লাগিয়ে তোহারা আক্তার ময়না (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার উথুলী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে স্বামীর বাড়িতে ওই গৃহবধূ এ ঘটনা ঘটায়। নিহত তোহারা ওই এলাকার আল আমীনের স্ত্রী ও এক সন্তানের জননী। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাহিন বলেন, ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।