সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:২১

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিরাপত্তা বেষ্টনী ছাড়া উঠানের খোলা জায়গায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় ঢাকার সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন আশুক নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে নিহত শিশুর মা সুমা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর দায়ে মামলা দায়ের হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।