ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রলার থেকে খালে পড়ে বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ যুবক ইয়াছিন জোমাদ্দারের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে স্থনীয় লোকজন খালে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে থানার ওসি জনাব, মো. সাইদুর রহমান বলেন, ইয়াছিনের মৃত্যু দুর্ঘটনাজনিত। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই বিষয়টি যাচাই বাছাই শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।