রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৫

প্রতারক গ্রেপ্তার ভুয়া নিয়োগপত্রসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিনটি ভুয়া নিয়োগপত্রসহ সাদ্দাম হোসেন (২৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে পাউবোর ইলেকট্রিশিয়ান পদের তিনটি ভুয়া নিয়োগপত্র পাওয়া গেছে।
গতকাল সোমবার (১১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাধুর মোড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সাদ্দাম গোদাগাড়ীর তেরপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব, জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পাউবো’র ইলেকট্রিশিয়ান পদের তিনটি ভুয়া নিয়েগপত্রসহ প্রতারক সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার সাদ্দামকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।