রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৫

স্বামী-স্ত্রী গ্রেপ্তার প্রতারণার কারনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি অনলাইন সাইটে অ্যাপসের মাধ্যমে টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। ভুক্তভোগীদের অভিযোগে পুলিশ প্রতারক স্বামী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার এক ভুক্তভোগী বাদী হয়ে আটককৃত দুই প্রতারকসহ সাতজনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ প্রতারকচক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।