ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টিকটক ভিডিও বানাতে গিয়ে কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদে উঠে বন্ধুদের সঙ্গে নাচানাচি করার সময় ছিটকে পড়ে এক কিশোর। এতে ওই কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে টুকরো হয়ে যায়। সোমবার বেলা সাড়ে ১১টায় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। নিহত মেহেদী হাসান (১৫) ফেনী সদর দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।