বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৭

কাঁচির আঘাতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে কুমিল্লার তিতাসে কাঁচির আঘাতে হরিকৃষ্ণ চন্দ্র বিশ্বাস (৫০)নামের একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মজিবুর রহমান পলাতক রয়েছেন।
নিহত হরিকৃষ্ণ চন্দ্র বিশ্বাস ভাটিপাড়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাসের ছেলে।
তিতাস থানার ওসি জনাব, সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে হরিকৃষ্ণের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত শেষে লাশ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।