রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩

একজন গ্রেফতার শিশু ধর্ষণের অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রুহুল (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে। ঈদের আগের দিন শনিবার রাতে ধর্ষণের ঘটনা ঘটলে রবিবার ঈদের দিন (১০ জুলাই) শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গতকাল রাতেই পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের শাকছিপাড়া গ্রামের।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, জোবাইর সৈয়দ বলেন, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষসহ গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।